ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্বাস্থ্যের নতুন মহাপরিচালক অধ্যাপক নাজমুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১২, ১২ সেপ্টেম্বর ২০২৪
স্বাস্থ্যের নতুন মহাপরিচালক অধ্যাপক নাজমুল
অধ্যাপক ডা. নাজমুল হোসেন

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি অধ্যাপক ডা. রোবেদ আমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অধ্যাপক ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

Advertisement

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!