ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মাজারে হামলা ঠেকাতে ডিসিদের ব্যবস্থা নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ২০:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৪
মাজারে হামলা ঠেকাতে ডিসিদের ব্যবস্থা নেয়ার নির্দেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মাজারে হামলা ঠেকানো ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের (ডিসি) ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার ওলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন। 

Advertisement

চিঠিতে মাজারে শান্তি-শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। 
এছাড়া কোনো জেলায় কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়াসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। 

অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে বলে জানায় মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!