[ জাতীয় ]
তিতাস গ্যাস পরিচালনা পর্ষদ থেকে মতিউর রহমানের নাম প্রত্যাহার
ছবি- সংগৃহীত
তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বরাবর চিঠিতে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
চিঠিতে তিনি বলেন, দায়িত্ব প্রাপ্তি অনেক সম্মানের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ নয়, নাম প্রত্যাহার করে নিচ্ছি।
.png)
চিঠিতে তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গতকাল রোবার তাকে এ পদে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!