ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকায় আসছে চীনের জরুরি মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪, ২২ সেপ্টেম্বর ২০২৪
ঢাকায় আসছে চীনের জরুরি মেডিকেল টিম
ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীন মেডিকেল দলটি পাঠাচ্ছে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

দলটি কুনমিং থেকে রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

Advertisement

মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!