ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
যৌথ বাহিনীর অভিযান

২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪
২১ দিনে ২১৬ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯২
ছবি: সংগৃহীত

যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে গত ২১ দিনে ২১৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলভার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ একটি, গ্যাসগান দুইটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দুইটি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি এবং থ্রি-কোয়ার্টার দুইটি।

Advertisement

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!