স্থানীয়রা বলেন, বুধবার বেলা ১১টার দিকে মেঘনা নদী সংলগ্ন বেতুয়া প্রশান্তি পার্কের পাশে ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে দেখে আমরা পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে আমরা কেউ মরদেহটি শনাক্ত করতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহটি উদ্ধার করে থানায় এনেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)