ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত হলো যে ১৬ পণ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৪
বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত হলো যে ১৬ পণ্য
ছবি: সংগৃহীত

১৬টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ কাউন্সিলের ৪০তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পণ্যগুলো হলো- ইলেকট্রোলাইট ড্রিংকস (স্পোর্টস ড্রিংকস), প্রিন্টেড সিল্ক শাড়ি, ডিস ওয়াশার্স, ওয়াশিং মেশিন, কিচেন মেশিনস,  কিচেন হুডস, বেড ম্যাট্রেস, স্টেভিয়ল গ্লাইকোসাইডস, কাস্টার্ড পাউডার, ইভাপোরেটেড স্কিম মিল্ক অ্যান্ড ভেজিটেবল ফ্যাট, ইভাপোরেটেড মিল্কস, অ্যালুমিনিয়াম এলয় ফয়েল, উড প্লাস্টিক রিসাইকেল কম্পোজিটস, হাউজহোল্ড ইলেকট্রিক কুকিং অ্যাপ্লায়েন্স এবং জেল ইন্ক বল পেন অ্যান্ড রিফিলস।

উল্লেখ্য, বর্তমানে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্য ২৯৯টি। এই ১৬টি পণ্যের গেজেট করা হলে এ সংখ্যা দাঁড়াবে ৩১৫টি।

Advertisement

শিল্প উপদেষ্টা ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান আদিলুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-  বিএসটিআই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআই’র মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব এস এম ফেরদৌস আলমসহ শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, বিসিএসআইআর, ইপিবি, এফবিসিসিআই, বিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!