সাগর-রুনি হত্যা: তদন্ত নিয়ে যা জানাল র্যাব
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে কথা বলেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি বলেন, হাইকোর্ট মনে করেছেন তদন্তটি আরো বেগবান করার জন্য আরো অভিজ্ঞ লোক দরকার।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি বলেন, যারা এ ধরনের কাজে পারদর্শী তাদের অন্তর্ভুক্ত করে টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। এতে যদি র্যাবের কোনো সহায়তা লাগে আমরা যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি।
.png)
র্যাবের এ কর্মকর্তা বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র্যাব সদস্য কর্মবিরতিতে যায়নি এবং কোনো র্যাব সদস্য পালিয়ে যায়নি। র্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি নিয়ে র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন র্যাবের পক্ষ থেকে ছাত্র-জনতার ওপর কোনো গুলি করা হয়নি। কোনো অভিযোগ থাকলে আমরা তা খতিয়ে দেখবো।