ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল শটগান-গুলি, উদ্ধার করলো র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৪
পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল শটগান-গুলি, উদ্ধার করলো র‍্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে তিনটি শটগান, ৯৮ রাউন্ড গুলি ও পুলিশের একটি বেল্ট উদ্ধার করেছে র‍্যাব। এসব অস্ত্র-গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শটগান, ৯৮ রাউন্ড গুলি ও পুলিশের একটি বেল্ট উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ছাত্র আন্দোলনের পর লুট হওয়া অস্ত্র-গুলি। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হওয়ায় কেউ হয়তো গোপনে এখানে ফেলে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!