ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্নীতিমুক্ত থেকে জনস্বার্থ রক্ষার তাগিদ উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ২ অক্টোবর ২০২৪
দুর্নীতিমুক্ত থেকে জনস্বার্থ রক্ষার তাগিদ উপদেষ্টা নাহিদের
ছবি: ডেইলি বাংলাদেশ

অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে দেশের জনগণের স্বার্থ রক্ষার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার ঢাকায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান সব দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে কোম্পানি অনেক পিছিয়ে গেছে। আমরা সেই সময়ের সব বিষয় পর্যালোচনা করছি, তার ভিত্তিতে ভবিষ্যতে কাজ করা হবে।

Advertisement

নাহিদ ইসলাম প্রথম স্যাটেলাইটের খরচ অনুযায়ী প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালকমো. জহিরুল ইসলাম বলেন, স্যাটেলাইটের খরচ বেশি হয়েছে তাই প্রাপ্তি আশানুরূপ নয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, কোম্পানিটি গত ৫ বছর রিটার্ন জমা দেয়নি, যা এখন পরিশোধ করতে হলে মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হবে। এরই মধ্যে বোর্ড মেম্বারদের সমন্বয়ে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। এ কমিটি বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ হয়েছে কিনা তা খুঁজে বের করে সুপারিশ করবে। এর পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেয়া হবে।

প্রতিষ্ঠানের সক্ষমতা, দুর্বলতা এবং চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক। বেতবুনিয়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া এবং যাতায়াত ব্যবস্থা অনুন্নত হ‌ওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

প্রতিষ্ঠানটির মনিটরিং সেন্টার, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি), টেলি মেডিসিন এবং ই-লার্নিং সিস্টেমের কার্যক্রম পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!