মঙ্গলবার এ আবেদন করেন সাভার নাগরিক কমিটির সমন্বয়ক মো. কামরুজ্জামান খান।
আবেদনে তিনি এমআরটি-৬ প্রকল্পে (রাজধানী ভাটারা থেকে সাভার হেমায়েতপুর) মেট্রোরেলের লাইন পুনর্বিন্যাস করে সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণের দাবি জানান। সেখানে ডিপো করার উপযুক্ত জমি রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
.png)
কামরুজ্জামান খান উল্লেখ করেন, সাভারে পৌরসভা, মেডিকেল কলেজ হাসপাতাল, সিআরপি, রেডিও কলোনিসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে। এই এলাকায় কয়েক লাখ মানুষের বসবাস এবং সাভার-আশুলিয়ায় এক কোটির বেশি মানুষ বাস করে। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) হচ্ছে দেশের অন্যতম বৃহৎ নির্বাচনী এলাকা, যেখানে তিনটি নির্বাচনী আসন অন্তর্ভুক্ত।
তিনি বলেন, এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মের জন্য ঢাকায় যাতায়াত করেন, যা রাস্তার ওপর চাপ সৃষ্টি করে। এই বিষয়গুলো বিবেচনা না করে মেট্রোরেল প্রকল্প হাতে নেয়া হয়েছে। এমআরটি-৬ প্রকল্প সাভার হেমায়েতপুর থেকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সম্প্রসারণ করা হলে সাধারণ মানুষসহ ধামরাই উপজেলার বাসিন্দারাও উপকৃত হবে।