[ জাতীয় ]
বাজার মনিটরিংয়ে আসছে টাস্কফোর্স, দ্রুতই মাঠে নামবে: উপদেষ্টা আসিফ
আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত
বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলমান, দ্রুতই নামবে মাঠে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
রোববার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
স্ট্যাটাসে অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা লেখেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!