স্থানীয় সময় সোমবার রাতে দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লেবাননে যুদ্ধের কারণে যেসব প্রবাসী কর্মস্থল ও আবাসস্থল ত্যাগ করেছেন, তাদের জন্য লেবাননের বিভিন্ন বাংলাদেশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে তুলনামূলক নিরাপদ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে।
.png)
কিছু প্রবাসী বাংলাদেশি লেবানিজ সরকার ঘোষিত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সাময়িক আশ্রয়কেন্দ্র ও আবাসস্থলে অবস্থানকারী প্রবাসীদের কাছে খাদ্যসামগ্রীসহ অত্যাবশ্যকীয় জিনিসপত্র পৌঁছানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দূতাবাস সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে বিছানাপত্র ও পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কেউ যদি আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে পৌঁছাতে না পারে, অথবা অন্য কোনো প্রয়োজনে, দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হটলাইন- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।