ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়া হবে

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ৮ অক্টোবর ২০২৪
পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়া হবে
ছবি- বাসস

পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে এক সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

Advertisement

গত ১৯ সেপ্টেম্বর দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান সুপ্রদীপ চাকমা। 

দীঘিনালার লারমা স্কয়ারের সহিংসতার সময় আগুনে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ২৫ হাজার টাকা, ভাঙচুরের শিকার হওয়াদের ২০ হাজার টাকা করে এবং নিহত ব্যক্তির পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে খাদ্যশস্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরিফিন জুয়েল ও দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারসহ পাহাড়ী বাঙ্গালী নেতারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!