শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ময়নুল ইসলাম বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।
.png)
আইজিপি আরো বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।