শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের সেবারবাড়ী নামক বাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গেছে।
জানা গেছে, সকালে আব্দুল খালেকের বাড়িতে হঠাৎই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এদিকে, ওই ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকায় দুর্গাপূজা উদযাপন হচ্ছে। ওই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার লক্ষ্যে স্বার্থান্বেষী একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা বলে গুজব রটানো চেষ্টা করে।
.png)
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডটি দাগনভূইয়া উপজেলা শহর হতে দূরত্ব এলাকা এবং নোয়াখালী জেলার বসিরহাট পৌরসভা সংলগ্ন এলাকা। দাগনভূইয়া উপজেলায় ফায়ার সার্ভিসের ইউনিটের ক্যাম্প নেই। এমতাবস্থায় সদর উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল পৌঁছানোর পূর্বেই বসতবাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।
দাগনভূইয়া উপজেলার রামনগর ইউনিয়নের একাধিক পূজামণ্ডপ কমিটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল মন্দির হতে অনেক দূরত্বে অবস্থিত। ওই অগ্নিকাণ্ডে পূজামণ্ডপ এবং সনাতন ধর্মের লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাদের মধ্যে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া নেই।
ফেনী জেলায় পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।