ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অস্বস্তির গরম নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৫, ১২ অক্টোবর ২০২৪
অস্বস্তির গরম নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এটি উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে গরমের অস্বস্তি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

অন্যদিকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরম অনুভুত হতে পারে। এদিকে ঢাকায় আজ ভোরে ২০ মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকায় আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম বেশি অনুভূত হতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তিনি জানান, আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বেগে বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। সর্বোচ্চ ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!