ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্গাপূজায় কতগুলো অপ্রীতিকর ঘটনা, আইজিপির বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০২, ১২ অক্টোবর ২০২৪
দুর্গাপূজায় কতগুলো অপ্রীতিকর ঘটনা, আইজিপির বক্তব্য
ছবি: সংগৃহীত

আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন, এবারের দুর্গাপূজায় এখন পর্যন্ত ৪৩টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। ১৪টি মামলা ও ২৯টি জিডি করা হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে।

শনিবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, গত ১ অক্টোবর পূজার মূল আনুষ্ঠানিকতা থেকে সারাদেশে এ পর্যন্ত ৪৩টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ৪৩ সংখ্যাটি ছোট, তবে এগুলো না হলে আরও খুশি হতাম।

Advertisement

তিনি আরো বলেন, পূজা সংক্রান্ত যেকোনো ধরনের সংবাদ দ্রুত পাচ্ছি। জাতীয় জরুরি সেবা ৯৯৯, ২৪ ঘণ্টা কাজ করছে। মনিটরিং ব্যবস্থা সব সময় কার্যকর রয়েছে। এছাড়া গণমাধ্যমে আসা পূজা সংক্রান্ত যেকোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। পূজামণ্ডপে এরই মধ্যে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। তবে যত ছোট-ই হোক না কেন প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিচ্ছি।

পুরান ঢাকার তাঁতীবাজার পূজামণ্ডপের ঘটনা উল্লেখ করে ময়নুল ইসলাম বলেন, ঘটনার পর সেখানকার পুলিশ, আনসার ও মণ্ডপের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এ ঘটনায় তিনজন ছিনতাইকারীকে হাতেনাতে ধরা হয়। যে ছুরিকাঘাত করেছিল সে পলাতক। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকেও খোঁজা হচ্ছে।

আইজিপি আরো বলেন, দশমীতে যে রুটে শোভাযাত্রা যাবে এবং যে যে ঘাটে বিসর্জন হবে সেই জায়গাগুলোতে স্পেশাল ব্যবস্থা নেওয়া হয়েছে। বিসর্জনের বিভিন্ন রুটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নাশকতার কোনো আশঙ্কা নেই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!