ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি আবু জাফর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৭, ১৫ অক্টোবর ২০২৪
স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি আবু জাফর
অধ্যাপক ডা. মো. আবু জাফর- ফাইল ফটো

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। এ ছাড়া সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।

Advertisement

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!