ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পুলিশের আরো চার কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৪, ১৭ অক্টোবর ২০২৪
পুলিশের আরো চার কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি
ফাইল ফটো

মামলার এজাহারভুক্ত আরো চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার মন্ত্রণালয়টির জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ সই করা এক আদেশে এই অনুমতি দেওয়া হয়।

এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়।

Advertisement

গ্রেফতারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদোন্নতি প্রাপ্ত) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

এদের মধ্যে শাহেন শাহ্ ডিবি হেফাজতে রয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শাহেন শাহ্ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।

এছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!