ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনআইডি সংশোধন, ইসির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ১৯ অক্টোবর ২০২৪
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনআইডি সংশোধন, ইসির হুঁশিয়ারি
ফাইল ফটো

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করার বিজ্ঞাপন দেওয়ার কোনো নিয়ম নেই। যেসব অসাধু চক্র এই প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র সংশোধনের সেবা সহজ ও নিশ্চিতকরণ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসি কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিবর্হিভূতভাবে বিজ্ঞাপন দিয়ে অর্থের বিনিময়ে সংশোধন করে দেয় এমন বেশ কয়েকটি চক্রের তথ্য পাওয়া গেছে। যেসব চক্র এমন বিজ্ঞাপন দেয়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সেবা প্রার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলে ইসি সচিব শফিউল আজিম বলেন, প্রতিটি অফিসকে সেবাকেন্দ্র বিবেচনায় রেখে বাংলাদেশে বসবাসকারী এবং প্রবাসী নতুন ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, ভোটার স্থানান্তরসহ সব কাজে সেবা প্রার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো সেবা প্রার্থী যেন হয়রানির শিকার না হয় এবং কোনো দালাল যেন সুযোগ না পায় সেজন্য প্রতিটি অফিসের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ক্লোজ মনিটরিং করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করাসহ সেবাগ্রহীতার সন্তুষ্টি অর্জন ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানে সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!