ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৫, ২০ অক্টোবর ২০২৪
ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আভাস
ফাইল ফটো

বঙ্গোপসাগরের পূর্বমধ্য অংশ ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পরবর্তীতে এটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে।

রোববার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়ের আগ পর্যন্ত দুইদিন বৃষ্টি কম হতে পারে। এরপর বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। রোববার ও সোমবার সারা দেশেদিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Advertisement

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, লঘুচাপের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছি। তবে এর গতিপথ কী হবে, কতটা শক্তিশালী হবে- সেটা লঘুচাপ সৃষ্টির পর জানা যাবে। তবে ঘূর্ণিঝড় এই সপ্তাহের মধ্যে সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

এর আগে, ১ অক্টোবর চলতি মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস। সেসময় জানানো হয়, বঙ্গোপসাগরে এ মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!