[ জাতীয় ]
ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র সচিব
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন- ফাইল ফটো
রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে রাশিয়া যাচ্ছেন তিনি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র পররাষ্ট্র সচিবের রাশিয়া যাওয়ার তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করবেন।
.png)
মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তবে সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিবের কর্মসূচি নিয়ে কোনো বার্তা দেননি এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!