ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৮, ২২ অক্টোবর ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত
আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেনলির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেনলি।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানান।

বৈঠকে বাকুতে আসন্ন ‘সিএপি-২৯’ শীর্ষ সম্মেলন, জ্বালানি, বাণিজ্য, ব্যবসায়িক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে একটি পরিকল্পিত বিমান পরিষেবা চুক্তি নিয়ে আলোচনা হয়।

Advertisement

ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানীতে ‘সিএপি-২৯’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যেখানে কমপক্ষে ৩২ হাজার লোক প্রধানত জলবায়ু অর্থের কণ্টকাকীর্ণ সমস্যা নিয়ে আলোচনা করতে আসবেন।

রাষ্ট্রদূত হুসেনলি দুই দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্কের ওপর জোর দেন এবং বাকু ‘নতুন সুযোগ’ এবং আরো ব্যবসার জন্য দরজা খোলার উপায় খোঁজার কথা বলেন।

তিনি বলেন, জুন মাসে বাকুতে দুই দেশের মধ্যে পররাষ্ট্র দফতরের একটি আলোচনা হয়েছে। আজারবাইজান বাংলাদেশের সঙ্গে একটি বিমান পরিষেবা চুক্তি সই করতে চেয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানকে ‘একটি ভালো বন্ধু’ বলে অভিহিত করেন এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর দাবি জানান।

তিনি আজারবাইজানীয় জনগণ, এর নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!