ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিটিআরসির নতুন কমিশনার হলেন যিনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩৪, ২৩ অক্টোবর ২০২৪
বিটিআরসির নতুন কমিশনার হলেন যিনি
ফাইল ফটো

প্রকৌশলী ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ধারা ৭(১) এবং ৯(২) অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদকে তিন বছর মেয়াদে প্রকৌশলী ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দেওয়া হলো। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক যোগদানের তারিখ থেকে পরিত্যাগ করতে হবে।

এছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!