ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিদ্যুৎস্পৃষ্টে হতাহত: ডিপিডিসির দুই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ২৫ অক্টোবর ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে হতাহত: ডিপিডিসির দুই কর্মকর্তা বরখাস্ত
ফাইল ফটো

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন ১১ কেভি ওয়াসা বহির্গামী ফিডারে রেনোভেশন কাজ বাস্তবায়নকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন আহত ও একজন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এর আগে, ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিউ এম শফিকুল ইসলামের নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Advertisement

ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার দায়ে এনওসিএস মানিকনগর ডিপিডিসি দফতরের মো. সেলিম সিরাজ, সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ও মো. আলী আজম খান, অফিস সহকারীকে ডিপিডিসি (কর্মচারী) সার্ভিস রুলস ২০১৭ এর ৭.৬ বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জিএম (এইচ আর) ডিপিডিসি দফতরে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব ও ডিপিডিসির চেয়ারম্যান মো. এহছানুল হক জানান, কমিটির প্রাথমিক তদন্তে ডিপিডিসিতে কর্মরত উল্লিখিত এ দুজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার সন্ধ্যায় মানিকনগর এলাকায় উচ্চচাপ (এইচটি ক্যাবল) বিদ্যুৎলাইনের তার পরিবর্তনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ লাইনকর্মী (ফোরম্যান) মো. নবীর হোসেন নিহন হন। এছাড়া মাসুম মিয়া ও রবিউল ইসলাম গুরুতর আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!