[ জাতীয় ]
‘জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে চলছে’
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী- ফাইল ফটো
জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।
বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে ড. ইনূসকে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
.png)
জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে। এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে সবার মতামত সংগ্রহ শুরু হয়েছে। কমিশনের সদস্যরা জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন।
জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে এবং এটি চলমান রয়েছে বলে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান। জনপ্রশাসন সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন পেশ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!