[ জাতীয় ]
সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চালু
সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট
সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে। মঙ্গলবার থেকে ওয়েবসাইটটি সক্রিয় হয়, যা জনগণ ও বিভিন্ন সংগঠনের জন্য পরামর্শ, মতামত এবং প্রস্তাব জানানোর সুযোগ সৃষ্টি করেছে।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক মো. সাব্বির মাহমুদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠনরা তাদের মতামত ও প্রস্তাব জমা দিতে পারবেন।
.png)
এছাড়া তিনি আরো জানান, ২৫ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে মতামত ও পরামর্শ জমা দেওয়ার সুযোগ থাকবে এবং এটি নাম প্রকাশে অনিচ্ছুক থেকেও দেওয়া যেতে পারে।
ওয়েবসাইটে কমিশনের পরিচিতি, সাম্প্রতিক নোটিশ, অংশীজনদের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লিংকও পাওয়া যাবে।
ওয়েবসাইটের ঠিকানা: crc.legislativediv.gov.bd
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!