[ জাতীয় ]
যেসব সুযোগ-সুবিধা থাকছে ‘প্রবাসী লাউঞ্জে’
প্রবাসী লাউঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য চালু হয়েছে বিশেষ লাউঞ্জ। এই বিমানবন্দরে এটিই প্রথম ‘প্রবাসী লাউঞ্জ’। এ লাউঞ্জে প্রবাসীরা বিশ্রাম ও সুলভ মূল্যে খাবারের সুবিধা পাবেন। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার।
সোমবার সকালে কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাওয়ার আগে বিমানবন্দরে ‘প্রবাসী লাউঞ্জ’ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় তিনি বলেন, আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।
‘প্রবাসী লাউঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!