সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
এর আগে, মধ্যপ্রাচ্যের কর্মীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের কথা জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
.png)
গত ৫ অক্টোবর তিনি বলেছিলেন, লাউঞ্জ হলে প্রবাসী শ্রমিক ভাই-বোনদের যন্ত্রণা অনেক লাঘব হবে। এর পাশাপাশি অন্যান্য ভিআইপিও থাকবে। বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠার আগ পর্যন্ত লাউঞ্জের প্রতিটি স্তরে তাদের সহায়তার জন্য লোক থাকবে। এটি প্রবাসীদের প্রতি আমাদের দায়বদ্ধতা।