[ জাতীয় ]
সরকারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম- ফাইল ফটো
বাংলাদেশ ও সরকারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, পাশের দেশের বিভিন্ন মিডিয়াতে অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
.png)
তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালচনা করা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, বকেয়া বেতন ভাতা যথা সময়ে মিটিয়ে দিতে মালিকদের আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পুনর্মূল্যায়ন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!