ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তিনদিনের মধ্যে নতুন ভোটারদের তথ্য সার্ভারে আপলোডের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭, ১৩ নভেম্বর ২০২৪
তিনদিনের মধ্যে নতুন ভোটারদের তথ্য সার্ভারে আপলোডের নির্দেশ
স্মার্ট এনআইডি কার্ড- ফাইল ফটো

আগামী তিনদিনের মধ্যে নতুন ভোটারদের আঙুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করার সার্ভারে তথ্য আপলোড করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, গত ২ অক্টোবরের সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব নতুন ভোটারের বায়োমেট্রিক গ্রহণের ৩ দিনের মধ্যে ভোটারের ডাটা এনআইডি সিস্টেমের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে।

Advertisement

কত তারিখে একজন ভোটারের বায়োমেট্রিক নেয়া হয়েছে এবং কত তারিখে কেন্দ্রীয় সার্ভারে আপলোড হয়েছে তার রেকর্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখতে পারেন এবং এর লগ সিস্টেমে থেকে যাচ্ছে। সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!