[ জাতীয় ]
ঢাকা সেনানিবাসে ২১ নভেম্বর সীমিত থাকবে যান চলাচল
ফাইল ফটো
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
.png)
এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহিদ জাহাংগীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব ধরনের যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!