[ জাতীয় ]
ভোজ্যতেলে আমদানি শুল্ক কমবে রমজানে: এনবিআর চেয়ারম্যান
ফাইল ফটো
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের আমদানি শুল্ক ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কাজ চলছে।
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস সেবা সহজে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে।
.png)
করদাতাদের উৎসাহ দিতে আগামী বছর থেকে ই-রির্টান দাখিলের জন্য মোবাইল আ্যাপ চালু করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, সোনা চোরাচালান রোধে বিদ্যমান ব্যাগেজ রুলস সংশোধনের কাজ চলছে। যেসব এয়ারক্রাফটে চোরাচালানের সোনা পাওয়া যাবে সেসব এয়ারক্রাফটের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া যায় সেজন্য সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এনবিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!