সম্প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় টেলিটকের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার লক্ষ্যে বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যবস্থা করতে হবে।
.png)
ইসি কর্মকর্তারা জানান, সভায় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের জন্য তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। কোন কর্মকর্তার কাছে কতটি আবেদন পেন্ডিং আছে সেই তালিকা উপস্থাপন করারও সিদ্ধান্ত হয়েছে।