নিহত আব্দুর রহমান উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন মানিক।
.png)
তিনি বলেন, রোববার (১৭ নভেম্বর) সকালে টেকনাফ বাহারছড়ার ইউনিয়ন জাহাজপুরা অংশের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান নামে এক যুবক নিহত হন। তিনি টেকনাফ নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানায়।