সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলন চলাকালীন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল-জাজিরা।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিয়মিত সরকারের মেয়াদ পাঁচ বছর। তবে নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে। কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদও চার বছরের কম হবে নিশ্চিত। এমনকি এটি আরো কম হতে পারে।
.png)
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য দ্রুত অন্তর্বর্তী সরকারের কাজ শেষ করা। আমরা চার বছরের জন্য এখানে আসিনি। যদি রাজনৈতিক দলগুলো চায়, আমরা সংস্কার প্রক্রিয়া বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিতে প্রস্তুত। তবে সংস্কারের কাজও সমানতালে চলছে। পুরো সরকার ব্যবস্থার সংস্কার হচ্ছে, এমনকি সংবিধানও পরিবর্তনের পথে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ নতুন কিছু চায়। এ কারণে পুরো সরকার ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হচ্ছে।
সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিক-নির্দেশনা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন ড. মুহাম্মদ ইউনূস।