ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সংঘাতে না জড়িয়ে ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবেন: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ২০ নভেম্বর ২০২৪
সংঘাতে না জড়িয়ে ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবেন: মাহফুজ আলম
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, কোনো ধরনের উসকানিতে আন্দোলন ও সংঘাতে না জড়িয়ে ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। সরকার আপনাদের কথা শুনতে ইচ্ছুক। আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এটাই ছাত্রদের কাছে প্রত্যাশা করবো।

বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটি হলো- ছাত্রদের নেতৃত্বে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। ছাত্রদের মধ্যে এখনো অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে, অনেক ধরনের দাবি-দাওয়া আছে। দাবি-দাওয়ার ক্ষেত্রে সম্মান রাখছে, যে আপনারা আসেন কথা বলেন। কথা বলে আমরা এগুলোর সমাধান করতে পারি। অনেকগুলো বিষয় কিন্তু দেখেছেন যে একটা সমাধানের দিকে যাওয়া যায়। সরকার কথা শুনছে। সরকার খুবই গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

Advertisement

মাহফুজ বলেন, যারা আন্দোলন করছেন তাদের কাছে দাবি থাকবে কারও উসকানি অথবা যে নেতিবাচক বিষয়গুলো না করে সরকাররের সঙ্গে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন। সরকার আপনাদের কথা শুনতে ইচ্ছুক। আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এটাই ছাত্রদের কাছে প্রত্যাশা করবো। আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!