ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সাবেক ৩ সিইসির অপরাধ নিয়ে আলোচনা হয়েছে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ২১ নভেম্বর ২০২৪
সাবেক ৩ সিইসির অপরাধ নিয়ে আলোচনা হয়েছে: বদিউল আলম
নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার- ফাইল ফটো

সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপরাধ নিয়ে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিষয়ে আমরা আলোচনা করেছি। তারা যে অপরাধ করেছেন তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায়, আলোচনা হয়েছে। তবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি আমরা।

Advertisement

তিনি বলেন, গত ৩ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করে, আমরা সুপারিশ করব।

ভোটার তালিকা এনআইডির সাথে যুক্ত হলে নির্বাচনের আগের দিনও ভোটার হতে পারবেন ভোটাররা সেই ব্যবস্থা আমরা হাতে নিচ্ছি বলেও জানান তিনি।

ইসি সংস্কার কমিশন প্রধান বলেন, প্রিন্ট মিডিয়ার সম্পাদকরা নারীর ক্ষমতায়ন, স্থানীয় সরকার নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের আগে হয়, প্রবাসীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সংস্কার কমিশনের রিপোর্ট যাতে প্রকাশ করা হয় এসব বিষয়ে পরামর্শ দিয়েছেন। গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সম্পাদকরা বলেছেন দলীয় সরকারের অধীনে নির্বাচনকে যেমন প্রভাবিত করা হয়েছে এমন যেন না হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!