ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮, ২৪ নভেম্বর ২০২৪
কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের সতর্ক বার্তা
ফাইল ফটো

দেশে শীতের মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এর প্রভাবে সারাদেশে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের উত্তারঞ্চলে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। 

ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা আরো কমে যেতে পারে। আগামী ২ থেকে ৩ দিন সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সড়ক, মহাসড়কে সচেতনতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Advertisement

এদিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষবীয় ভারত সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন তাপমাত্রা আরো কমে যাবে। এরই মধ্যে ১৪ ডিগ্রি পর্যন্ত নেমেছে। লঘুচাপের ফলে আগামী ২৮ নভেম্বরের দিকে দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!