ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মঙ্গলবার বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ১ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ- ফাইল ফটো

সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে আগামী মঙ্গলবার বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (৩ ডিসম্বের) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার এ বিষয়ে একটি স্মারক জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

‘বিশেষ সভা অনুষ্ঠান’ শীর্ষক স্মারকে বলা হয়, আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!