[ আইন-আদালত ]
সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
হাইকোর্ট ভবন- ফাইল ফটো
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আগামী সোমবার বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে গত বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক নতিতে বলা হয়েছে, ৪ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪ এর দোতলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!