তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর মনোহরদী অফট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা তিতাস গ্যাসের অধিভুক্ত মনোহরদী উপজেলা সদর, গোতাশিয়া ও কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
.png)
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।