ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]
সর্বোচ্চ ২০০ টাকা

কমলো সব সরকারি চাকরির আবেদন ফি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৬, ৪ ডিসেম্বর ২০২৪
কমলো সব সরকারি চাকরির আবেদন ফি
জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান

বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সব সরকারি চাকরি আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

একই সঙ্গে বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফি’র বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না বলেও জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!