[ জাতীয় ]
সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা গ্যাস পাবে না যেসব এলাকার মানুষ
ফাইল ফটো
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মনোহরদী অফ-ট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দেশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস পাবেন না এসব এলাকার মানুষ।
বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত মনোহরদী উপজেলা সদর ও গোতাশিয়া এলাকা এবং কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
.png)
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!