ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৮, ৮ ডিসেম্বর ২০২৪
‘স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ’
ড. বদিউল আলম মজুমদার- ফাইল ফটো

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার।

রোববার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন,  বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিৎ। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা।

Advertisement

তিনি বলেন,স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা। জাতীয় নির্বাচনও নির্দলীয় সরকারের অধীনে চান তারা। স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের।

 নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বলেন, যতদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততোদিন আমরা সংস্কার প্রস্তাব নেব। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে চাই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!