[ জাতীয় ]
ভিয়েতনামের রাষ্ট্রদূতের সিলেট সফর
ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং- ফাইল ফটো
ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং সিলেট সফরে গেছেন। বৃহস্পতিবার মৌলভীবাজার থেকে সড়ক পথে রওনা দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সিলেটের মির্জাজাঙ্গালের নির্ভানা ইনন হোটেলে পৌঁছান।
এদিন বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রদুত সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন। সেখানে তিনি জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখান থেকে রাতে নির্ভানা ইনন হোটেলে রাত্রিযাপন করবেন।
জানা গেছে, আগামীকাল সকাল ৮টায় নির্ভানা ইনন হোটেল থেকে সড়কপথে হবিগঞ্জ জেলার শিল্প পার্কে প্রাণ আরএফএল ফ্যাক্টরি পরিদর্শনের জন্য গমন করবেন। কার্যক্রম শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে হবিগঞ্জ ত্যাগ করবেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!