[ জাতীয় ]
সোমবার ৬ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
গ্যাসের চুলা- ফাইল ফটো
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডেমরা সিজিএস থেকে টিজিটিডিপিএলসির ডেমরা সিজিএসগামী পিএসআইজি বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার রাজধানী ও এর আশাপাশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএসসের ডাউনস্ট্রীম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ি, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
.png)
এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!