ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিজয় দিবসের স্মারক ডাকটিকিট-খাম-ডাটাকার্ড অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ১৫ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসের স্মারক ডাকটিকিট-খাম-ডাটাকার্ড অবমুক্ত
বিজয় দিবসের স্মারক ডাকটিকিট-খাম ও ডাটাকার্ড অবমুক্ত করেন ড. ইউনূস

মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব ডাকটিকিট-খাম-ডাটাকার্ড অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মূখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ডাক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন।

Advertisement

এরপর প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক একটি বই উপহার দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!