ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
পরিবেশ উপদেষ্টা

পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে অভিযান শনিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৪, ১৮ ডিসেম্বর ২০২৪
পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে অভিযান শনিবার
বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান- ফাইল ফটো

অবৈধ ইটভাটাসহ পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে শনিবার থেকে টাস্ক ফোর্সের অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এ কথা জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী দূষণ, খাল ভরাট, বায়ুদূষণসহ ৫৩ বছরের জঞ্জাল দূরকরা কঠিন। তবে কাজটা সরকারকে শুরু করতে হবে। এর জন্য ফান্ড পর্যন্ত নেই, তারপরও বর্তমান সরকারের সদিচ্ছা আছে।

Advertisement

তিনি বলেন, জলবায়ু তহবিল থেকে প্রাপ্ত টাকা সঠিক ভাবে ব্যয় হয় না। আর অপব্যবহারের কারণে তহবিল থেকে বরাদ্দ কমিয়ে দিয়েছে দাতারা। তাই আগামী ৫ বছর নিজস্ব উদ্যোগেই পরিবেশ রক্ষার পরিকল্প নেয়া উচিৎ।

পরিবেশ দূষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে পলিথিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। পলিথিন শপিং ব্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা নতুন নয়। ২০০২ সালে পলিথিন উৎপাদন নিষিদ্ধ করা হয়, সরকার শুধু তা বাস্তবায়নের চেষ্টা করছে। সেই সাথে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!